মিল্ক ভিটা পরিচালনা কমিটির নির্বাচন হতে পারে ৮ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড মিল্ক ভিটার পরিচালনা কমিটির নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি এ নির্বাচন হতে পারে। গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে মিল্ক ভিটার সদর দপ্তরে ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।মিল্ক ভিটার চেয়ারম্যান অহিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মিল্ক ভিটার সব পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিল্ক ভিটার মহাব্যবস্থাপক মো. নাসিম আহমেদ জানান, সম্ভাব্য তারিখের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সমবায় অধিদপ্তরকে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০০৩ সালের ২৪ নভেম্বর সর্বশেষ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।