মিল্ক ভিটার দুধ বেশি দামে বিক্রি, চার বিক্রেতাকেদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে মিল্ক ভিটা তরল দুধ বিক্রি করার দায়ে সম্প্রতি রাজধানীর হাজারীবাগ ও ধলপুরে চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বেশি দামে দুধ বিক্রির অভিযোগ পেয়ে মিল্ক ভিটা কর্তৃপক্ষ ভোক্তা অধিকার আইনে অভিযান চালানোর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অনুরোধ জানালে তাঁরা ওই চার প্রতিষ্ঠানকে এই জরিমানা করে। এ ছাড়া অতিরিক্ত মূল্য আদায়ের ঘটনায় জড়িত থাকায় মিল্ক ভিটার পরিবেশক ডিজিটাল প্লাসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মিল্ক ভিটা কর্তৃপক্ষ।

মিল্ক ভিটার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত দুই সপ্তাহে বাজার অনুসন্ধান করে কর্তৃপক্ষ তরল দুধের অতিরিক্ত দাম আদায়ের ৯০টি অভিযোগ পাওয়া গেছে। আর সমিতির সরবরাহকারীদের বিরুদ্ধেও অতিরিক্ত মূল্য আদায়ের ৪০টি অভিযোগ পাওয়া গেছে। অধিকাংশ অভিযোগ রাজধানীর যাত্রাবাড়ী, মানিকনগর, লালবাগ, জুরাইন, ডেমরা এবং গাজীপুর, নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ প্রভৃতি এলাকা থেকে এসেছে।

মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, মিল্ক ভিটার তরল দুধের অতিরিক্ত মূল্য রোধে তদারকি জোরদার করা হয়েছে। বিজ্ঞপ্তি।