মিল্ক ভিটার দুর্নীতি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়ন (মিল্ক ভিটা) লিমিটেডের দুর্নীতি তদন্তে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সমবায় অধিদপ্তরের নিবন্ধক সুরাইয়া বেগমকে আহ্বায়ক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কৈশিল্য রানী বাগচী ও একই মন্ত্রণালয়ের উপসচিব মলয় তালুকদারকে (প্রশাসন) এই কমিটির সদস্য করা হয়েছে। গত রোববার থেকে তদন্ত শুরু করেছে কমিটি।