মিল্ক ভিটার দুর্নীতি তদন্তে কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার গতকাল সোমবার দেশের সমবায়ভিত্তিক দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ-প্রতিষ্ঠান মিল্ক ভিটার দুর্নীতি, অপচয় ও সিস্টেম লস তদন্তে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একজন উপসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। যত দ্রুত সম্ভব এই কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর বাসসের।