মিল্ক ভিটার শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে শ্রমিক-কর্মচারী নিয়োগ দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী মিল্ক ভিটা কারখানায় শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

গতকাল রোববার এ কর্মসূচি প্রত্যাহার করা হয়। তবে আগামী বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন শ্রমিকনেতারা।

গত বৃহস্পতিবার অস্থায়ী শ্রমিকদের বাদ দিয়ে নতুনদের স্থায়ী নিয়োগ দেওয়ার প্রতিবাদে বাঘাবাড়ী কারখানার শ্রমিকেরা শনিবার থেকে কর্মবিরতি পালন শুরু করেন।