মিল্ক ভিটায় একজন সাময়িক বরখাস্ত আটজন বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে এক কর্মীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আট কর্মীকে বদলি করা হয়েছে।মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী গতকাল মঙ্গলবার কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক এসব ব্যবস্থা নিয়েছেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন।ঢাকা মহানগরে মিল্ক ভিটার পণ্য সরবরাহের কাজে নিয়োজিত কাভার্ড ভ্যানের চালক মো. রিপন জমাদারকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অতিরিক্ত জ্বালানি তেল ইস্যু করে এক লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।বদলি হওয়া কর্মকর্তাদের তালিকায় আছেন মিল্ক ভিটার উপ-মহাব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন। তাঁকে সিরাজগঞ্জে বদলি করা হয়েছে। বিপণন বিভাগের সাতজন তত্ত্বাবধায়ককে (সুপারভাইজার) বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করা হয়েছে।মুনীর চৌধুরী জানান, মিল্ক ভিটায় দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা বন্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।