মিল্ক ভিটায় জিএম নিয়োগ, দপ্তরে যেতে পারছেন না ডিজিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক আবু তাহের চৌধুরীকে (বর্তমানে সমবায় ব্যাংকের উপমহাব্যবস্থাপক) মিল্ক ভিটার মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর উপনিবন্ধক মো. তারিকুজ্জামানকে অতিরিক্ত মহাব্যবস্থাপক-ডিজিএম (প্রশাসন, অর্থ ও হিসাব) হিসেবে নিয়োগ দেওয়া হয়।প্রশাসনিক কাজে গতি আনতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত ২২ অক্টোবর এ দুজন সরকারি কর্মকর্তাকে মিল্ক ভিটায় নিয়োগ দেয়।তবে গতকাল পর্যন্ত আবু তাহের চৌধুরী কাজে যোগ দেননি। সূত্র জানায়, মিল্ক ভিটার পরিচালনাকারী বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড এই নিয়োগে অসন্তুষ্ট। অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. তারিকুজ্জামান ১ নভেম্বর কাজে যোগ দিয়েছেন। কিন্তু এরপর তাঁকে দপ্তরের কাজে বাধা দেওয়া হচ্ছে।এর আগে সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মো. নজরুল ইসলামকে মিল্ক ভিটার মহাব্যবস্থাপক নিয়োগ দেয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রথমে স্বাগত জানানো হলেও পরে বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ করার কারণে তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ আছে।এ বিষয়ে কথা বলার জন্য মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক হাসিব খানের মুঠোফোনে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।