মিল্ক ভিটায় ৪ কর্মচারী বদলি, ২০ জনের বেতন কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিল্ক ভিটায় প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং উৎপাদন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার কর্মকর্তাকে বিভিন্ন স্থাপনা ও কার্যালয়ে বদলি করা হয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, এ নিয়ে এক মাসে অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীকে বদলি করা হলো।এ ছাড়া মিরপুরে অবস্থিত প্রধান দুগ্ধ কারখানায় উৎপাদন কাজে অনুপস্থিত থাকায় ২০ জনের বেতন কাটার নির্দেশ দেওয়া হয়েছে।মিল্ক ভিটা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এসব সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তাতে বলা হয়, এই প্রথম কর্তব্যে অবহেলার দায়ে মিল্ক ভিটায় কর্মচারীদের বেতন কাটার আদেশ দেওয়া হয়েছে।মিল্ক ভিটা জানায়, গত শুক্রবার রাতে ওই কারখানায় পরিদর্শন করে এসব কর্মচারীকে অনুপস্থিত দেখতে পান মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী। সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত কারখানায় অবস্থানকালে এসব কর্মচারীর কোনো হদিস না পাওয়ায় তাঁদের বেতন কাটার নির্দেশ দেওয়া হয়।অভিযোগ রয়েছে, দীর্ঘদিন থেকে অনেক শ্রমিক-কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছেন। এতে মিল্ক ভিটার দৈনিক উৎপাদন বিঘ্নিত হচ্ছে।উৎপাদনকাজে অবহেলার অভিযোগে ঢাকা দুগ্ধ কারখানার উপমহাব্যবস্থাপককে (উৎপাদন) গতকাল কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।