মিশিগানে জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হাসিম ক্লার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান থেকে (মিশিগান কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-১৩) মার্কিন প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক হ্যানসেন হাসিম ক্লার্ক। নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে রিপাবলিকান দলের প্রার্থী টিম স্কটকে পরাজিত করেন তিনি।হাসিম ক্লার্কের বিজয়ের সংবাদ শুনে সিলেটের বিয়ানীবাজারে আনন্দের বন্যা বয়ে যায়। মুঠোফোনে বিজয়ের খবর পেয়ে মিষ্টি বিতরণের মাধ্যমে উপজেলাবাসী তাঁর বিজয় উদ্যাপন করে। পূর্ণাঙ্গ ফল পাওয়ার পর আজ বৃহস্পতিবার বিয়ানীবাজারে বিজয় শোভাযাত্রা বের করা হবে।ঠিক কত ভোটের ব্যবধানে হাসেম ক্লার্ক বিজয়ী হয়েছেন, তা জানতে আজ বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টায় তাঁকে প্রাথমিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।