মিশুক-তারেক স্মরণে সাইকেল র‌্যালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশুক মুনীর ও তারেক মাসুদের স্মরণে জাতীয় প্রেসক্লাব থেকে মানিকগঞ্জের জোকা পর্যন্ত সাইকেল র‌্যালি করছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ নামের একটি সংগঠন। গতকাল সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব থেকে র‌্যালিটি শুরু হয়। সংগঠনটির তিন সদস্যের দল র‌্যালিতে অংশ নিচ্ছে।আয়োজকেরা জানান, মিশুক মুনীর ও তারেক মাসুদকে স্মরণ এবং এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত সবার মৃত্যুর প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ঢাকা থেকে মানিকগঞ্জের পথে দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করবেন র‌্যালিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা।