মিশুকে হয়রানি ও নির্যাতন না করার নির্দেশ আদালতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশ্রমিক নেত্রী মোশরেফা মিশুকে আটক অবস্থায় এবং রিমান্ডে নিয়ে নির্যাতন ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিমান্ডে নেওয়ার আগে ও পরে একজন নারী চিকিৎসক দিয়ে মিশুর স্বাস্থ্য পরীক্ষা এবং রিমান্ড শেষে চিকিৎসকের প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতে দাখিল করতেও নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিটি ফোরামের নেত্রী মিশুকে গত বছরের ১৪ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। ১৯ ডিসেম্বর তাঁকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। ওই রিমান্ড ও আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে মিশুর বোন হাইকোর্টে রিট আবেদন করেন।