মিষ্টি উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিজিবি ১২ ব্যাটালিয়নের আখাউড়া কোম্পানি সদর দপ্তরের কমান্ডার সুবেদার মোশারফ হোসেন বিএসএফ আগরতলার লংকামুড়া কোম্পানি সদরের সহকারী কমান্ডার কিশান কুমারের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। বিজিবি আখাউড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোশারফ হোসেন বলেন, সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দ্য বিদ্যমান। একে অটুট রাখার পাশাপাশি দিনে দিনে আরও বাড়ানোর লক্ষ্যেই এই উপহার।