মিষ্টি ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী শহরের চারটি অভিজাত রেস্টুরেন্টে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। এ সময় পচা তিন মণ মিষ্টিসহ মুরগির রোস্ট, খাজা, বুন্দিয়া ধ্বংস করা হয়। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। এ সময় র্যা ব-১৩ সিপিসি-২ নীলফামারীর কোম্পানি কমান্ডার এএসপি আসাদুজ্জামান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আল আমিন রহমান উপস্থিত ছিলেন। অভিযানে ফুড ল্যান্ডে রেস্টুরেন্টের মালিককে ছয় হাজার, রেডচিলি চায়নিজ রেস্টুরেন্টের মালিককে ৯ হাজার, রুচি হোটেলের মালিককে ১ হাজার ও জয় নিতাই মিষ্টান্ন ভান্ডারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।