মিষ্টি প্রস্তুতকারক মালিক সমিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসল মাতৃভান্ডারের নাম ব্যবহার করে কুমিল্লায় বহু নকল মিষ্টির দোকান গড়ে উঠেছে। রসমালাইয়ে ভেজাল দুধ মেশানো হচ্ছে। বিভিন্ন ব্র্যান্ডের দোকানের নাম ব্যবহার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠছে নানা ধরনের মিষ্টির দোকান। এসব ভেজাল দূরীকরণ, মিষ্টিজাত সামগ্রীর গুণগত মান ঠিক রাখা এবং মালিক ও ভোক্তার স্বার্থ সংরক্ষণের জন্য কুমিল্লায় প্রতিষ্ঠা করা হয়েছে জেলা মিষ্টি প্রস্তুতকারক মালিক সমিতি। গত বুধবার রাতে নগরের একটি রেস্তোরাঁয় ওই কমিটি গঠন করা হয়। ১১ সদস্যবিশিষ্ট ওই সমিতির সভাপতি মামুনুর রশিদ, সহসভাপতি মিজানুর রহমান ও প্রদীপ কুমার সাহা, সাধারণ সম্পাদক আবুল কাশেম সেলিম, সহসাধারণ সম্পাদক হান্নান খান মোহন, সাংগঠনিক সম্পাদক সুভাশীষ ঘোষ মনু, কোষাধ্যক্ষ ফরহাদ আকতার, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম চৌধুরী, সদস্য স্বপন রায়, নারায়ণ সরকার ও কমল চন্দ খোকন।কমিটির প্রধান উপদেষ্টা হলেন: পোড়াবাড়ির স্বত্বাধিকারী মো. ওমর ফারুক, উপদেষ্টা ভগবতী পেড়া ভান্ডারের কিরণময় দত্ত, মাতৃভান্ডারের শংকর সেনগুপ্ত, সালাউদ্দিন সুইটসের নুর উদ্দিন, পিয়াসা সুইটসের আবু তাহের, আবদুল্লাহ সুইটসের লিয়াকত আলী দুলাল ও শীতল ভান্ডারের মাখন লাল দত্ত।