মিষ্টি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ৬৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার সকাল ১০টায় ভারতের হিলি বিএসএফ ক্যাম্পের অধিনায়ক জাফরুল্লাহ খান হিলি সীমান্তের শূন্যরেখায় এসে বিজিবির হিলি অভিবাসন তল্লাশি (আইসিপি) ক্যাম্প অধিনায়ক আবদুল মান্নানের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিএসএফের পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর অধিনায়ক, জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও হিলি আইসিপি ক্যাম্পের জন্য তিন প্যাকেট মিষ্টি উপহার দেন। আবদুল মান্নান জানান, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিএসএফ তাঁদের মিষ্টি উপহার দিয়েছেন।