মিষ্টি বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলমন্ত্রী মো. মুজিবুল হক কন্যাসন্তানের বাবা হওয়ায় গতকাল বুধবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষকদের মিষ্টিমুখ করানো হয়েছে। কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে গতকাল বিকেলে মন্ত্রীর পক্ষ থেকে ১০ কেজি মিষ্টি পৌঁছে দেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চিত্তরঞ্জন ভৌমিক। কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ ও উপাধ্যক্ষ মো. আবু তাহের ওই মিষ্টি গ্রহণ করে শিক্ষকদের মধ্যে বিতরণ করেন। রেলমন্ত্রীর স্ত্রী শনিবার কন্যাসন্তান প্রসব করেন।