মিষ্টি বিতরণকালে আটক ১০, সদস্য প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর শিবপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারকার্যক্রমে মিষ্টি বিতরণকালে ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে আটক করেছেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আদালত এক সদস্য পদপ্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।গত রোববার রাত ১১টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামে ওই ইউপি সদস্য পদপ্রার্থীর পক্ষে সমর্থকেরা ভোটারদের বাড়িতে মিষ্টি বিতরণ করার সময় তাঁদের আটক করা হয়।শিবপুর মডেল থানা সূত্র জানায়, ওই রাতে দুলালপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী আবদুল রশিদের সমর্থকেরা ভোটারদের বাড়িতে মিষ্টি বিতরণ করেন।