মিষ্টি বিনষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে খাবার অনুপযোগী পাঁচ ড্রাম পচা মিষ্টি বিনষ্ট করা হয়েছে। তিন প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয়েছে ৩১ হাজার টাকা জরিমানা। ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ গতকাল এ অভিযান পরিচালনা করেন। উপজেলা স্যানিটারি পরিদর্শক সানোয়ার হোসেন বলেন, গতকাল দুপুরে দাশুরিয়া বাজারের তিনটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দাশুড়িয়ার স্বর্ণলতা অ্যান্ড সুইটসকে তিন হাজার ও বিরিয়ানি হাউস রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর বাজারের মিষ্টির দোকান দাশুড়িয়া দই ঘরের গুদাম থেকে খাবার অনুপযোগী পাঁচ ড্রাম মিষ্টি জব্দ করে সেগুলো বিনষ্ট করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।