মিষ্টিমেলাকে ২ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোড়া তেলে মিষ্টি তৈরির দায়ে চট্টগ্রামের মিষ্টিমেলা সুইটসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে নগরের ফিরিঙ্গিবাজার এয়াকুব নগরে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। ওই সুইটসের কারখানা থেকে ১২০ লিটার পোড়া পামতেল এবং ছত্রাক পড়া পাঁচ বস্তা বিস্কুট জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন প্রথম আলোকে বলেন, অভিযানের সময় অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ওই কারখানায় পোড়া পামতেল দিয়ে মিষ্টি তৈরি করা হচ্ছিল। দীর্ঘদিনের পুরোনো মিষ্টির রসের ওপর ময়লাও ভাসতে দেখা গেছে। এ ছাড়া সেখানে উৎপাদিত বিস্কুটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখও ছিল না।