প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একে তো কারখানার পরিবেশ অপরিচ্ছন্ন, তার ওপর মিষ্টি তৈরি করা হচ্ছিল পোড়া পাম অয়েলে। পাওয়া গেছে ছত্রাক পড়া পাঁচ বস্তা বিস্কুট। চট্টগ্রাম নগরের অভিজাত দোকান মিষ্টিমেলা সুইটসের কারখানার চিত্র ছিল এমনই। গতকাল রোববার দুপুরে ফিরিঙ্গিবাজার এয়াকুবনগরের কারখানাটিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন। কারখানা থেকে ১২০ লিটার পোড়া পাম অয়েল জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কারখানার পরিবেশ অত্যন্ত নোংরা। মিষ্টির রসের ওপর ময়লা ভাসছিল। উৎপাদিত বিস্কুটের প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। দীর্ঘদিনের পোড়া তেল দিয়ে মিষ্টি তৈরি করে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে সরবরাহ করা হতো।