মিষ্টির দোকানকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষতিকর রং, মেয়াদবিহীন দুধের ক্রিম ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে রাজধানীর দক্ষিণখানে অভিযান চালিয়ে এক মিষ্টির কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন র্যা ব-১-এর ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ এই আদালত পরিচালনা করেন। দক্ষিণখানের গোয়ালটেকে ক্ষতিকর রং, বিভিন্ন কাপড় তৈরির ও মেয়াদবিহীন গুঁড়া দুধ দিয়ে মিষ্টি তৈরির অপরাধে এ জরিমানা করা হয়।