মিষ্টির দোকানসহ চার দোকানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহুদিনের পুরোনো ঘি ও রস দিয়ে মিষ্টি বানানো হচ্ছিল চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার একটি মিষ্টির দোকানে। গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুরোনো ও ভেজাল দই নালায় ফেলে দেন l ছবি: প্রথম আলো
বহুদিনের পুরোনো ঘি ও রস দিয়ে মিষ্টি বানানো হচ্ছিল চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার একটি মিষ্টির দোকানে। গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পুরোনো ও ভেজাল দই নালায় ফেলে দেন l ছবি: প্রথম আলো

অনেক দিনের পুরোনো ঘি ও রস দিয়ে মিষ্টি বানানো হচ্ছিল চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকার দয়াময়ী মিষ্টান্ন ভান্ডারে। চারপাশের পরিবেশও নোংরা আর দুর্গন্ধময়। বানানো দইয়ের গায়ে মেয়াদ নেই। বেশ কিছু মিষ্টির গায়ে ছত্রাক জমে গেছে।
গতকাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দোকানটিকে এক লাখ টাকা জরিমানা করেছেন। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। নন্দনকানন ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোতোয়ালি মোড়, স্টেশন রোড ও সিরাজুদ্দৌলা রোডে অভিযান চালান। চারটি স্থানে অভিযান চালিয়ে চার দোকানকে মোট ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জেলা প্রশাসন সূত্র জানায়, কোতোয়ালি মোড়ের সাধু মিষ্টান্ন ভান্ডারকে নোংরা পরিবেশ, পোড়া তেল, পুরোনো রস, তারিখবিহীন দই বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্টেশন রোড এলাকায় হোটেল নিজাম রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রেস্তোরাঁটিতে নোংরা পরিবেশে পুরোনো পোড়া তেলে রান্না হচ্ছিল, নোংরা রেফ্রিজারেটরে খাবার সংরক্ষণ করা হচ্ছিল, অনেক দিনের পুরোনো খামিরও পাওয়া গেছে ওই রেস্তোরাঁয়।
এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে সিরাজুদ্দৌলা রোডের জয় পাঞ্জাব ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।