মিষ্টির দোকানে নোট-গাইড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটার জব্বার মিষ্টান্ন ভান্ডার থেকে ৩০টি ও শহরের উপকণ্ঠে চরদুয়ানি বাজারের রনি টেলিকম অ্যান্ড লাইব্রেরি থেকে ৬২টি নোট-গাইড বই জব্দ করা হয়েছে। পাথরঘাটার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গত মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করেন।উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহিদ উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করার সময় ফারুক লাইব্রেরি, পূর্বাশা লাইব্রেরিসহ বেশ কয়েকটি লাইব্রেরি বন্ধ পাওয়া যায়। পরে জব্বার মিষ্টান্ন ভান্ডার থেকে ৩০টি ও রনি টেলিকম অ্যান্ড লাইব্রেরি থেকে ৬২টি নিষিদ্ধ নোট-গাইড বই জব্দ করা হয়। এগুলো রাখার অপরাধে জব্বার মিষ্টান্ন ভান্ডারকে এক হাজার ও রনি টেলিকম অ্যান্ড লাইব্রেরিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। পরে গাইডগুলো পুড়ে ফেলা হয়। এগুলোর মধ্যে ছিল প্রথম-অষ্টম শ্রেণীর বিভিন্ন নিষিদ্ধ নোট-গাইড।