মিসরে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জায়গাজমি বিক্রি করে জীবিকার সন্ধানে মিসরে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন শাহাবুল (৩০) নামের এক বাংলাদেশি নাগরিক। তাঁর বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামে।এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানা গেছে, গন্ডা গ্রামের মৃত আবু চাঁনের ছেলে শাহাবুল প্রায় এক বছর আগে শ্রমিক ভিসায় মিসরে যান। তিনি সেখানে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। গত ১২ জুন কারখানায় যান্ত্রিক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। কায়রোর আব্বাসিয়া হাসপাতালে গত মঙ্গলবার সকালে তিনি মারা যান। নিহতের স্বজনেরা অভিযোগ করেন, মিসরে মালিকপক্ষের অসহযোগিতার কারণে লাশ বাংলাদেশে আনতে বিলম্ব হচ্ছে। তাঁরা এর জন্য বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।