প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় অবস্থিত মিসরের দূতবাসে ‘হুমকি’ দিয়ে গতকাল মঙ্গলবার একটি চিঠি পাঠানো হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ দূতবাসের কনস্যুলার বিভাগ আজ বুধবার থেকে ১১ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। খবর ইউএনবির।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, হাতে লেখা ওই চিঠি গতকাল দূতাবাসের চিঠির বাক্সে ফেলা হয়। এতে হুমকিদাতা নিজের নাম এম শওকত ওসমান বলে উল্লেখ করেন। প্রেরকের ঠিকানা দেওয়া হয়েছে ফার্মগেটের। ওসমান নিজেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক উল্লেখ করে চিঠিতে লেখেন, ‘মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করো।...লিবিয়ার মতো ঢাকায়ও মিসরের দূতাবাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।’
দুই বাংলাদেশি গ্রেপ্তার
মিসরের রাজধানী কায়রোতে কারফিউ ভঙ্গের অভিযোগে নাসিরউদ্দিন ও বেলায়েত নামের দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।