মিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় গতকাল শনিবার একটি ভবন থেকে পড়ে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। তাঁর নাম শাহজাহান মিয়া (৩৮)। বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার সাতরাসা গ্রামে। জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানান, শাহজাহান নাওজোড় এলাকায় সিরাজ মুন্সীর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি রংমিস্ত্রির কাজ করতেন। গতকাল বিকেলে তিনি একটি দোতলা ভবনে বাঁশের মাচা বানিয়ে এর ওপর দাঁড়িয়ে রং করছিলেন। একপর্যায়ে তিনি মাচা ভেঙে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরিবার লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।