মিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি ভবনে রং করার সময় ওপর থেকে পড়ে মো. রাসেল (৩০) নামের এক রংমিস্ত্রি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বনানী থানার এসআই সুজন কুমার রায় বলেন, তিন দিনের চুক্তিতে মো. রাসেল ভবন রং করার কাজ করছিলেন। দুপুরের দিকে তিনি চতুর্থ তলার বাইরের দিকের অংশে রং করছিলেন। তাঁরা ধারণা করছেন, রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। রাসেলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাসেলের ভাই মো. সোহেল বলেন, ‘আমরা খুব গরিব। দিন আনি দিন খাই। থানায় ভবনের মালিককে ডেকেছে। আলাপ-আলোচনা ওই খানে হবে।’ রাসেল দুই সন্তানের জনক। তিনি সপরিবারে মিরপুর ১৪ নম্বরে থাকতেন।
নিজস্ব প্রতিবেদক