মিস্ত্রির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকাটুলী এলাকায় একটি ফ্যাশন হাউসের সাইনবোর্ড মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম আবদুল হক (২৬)। তিনি বিদ্যুৎমিস্ত্রি ছিলেন। ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, সালাহউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের বিপরীত দিকে একটি ফ্যাশন হাউসের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি সাইনবোর্ড মেরামতের কাজ করছিলেন আবদুল হক। অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসআই বলেন, আবদুল হকের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকায়। শান্তিনগর এলাকায় তিনি থাকতেন।