মিয়া পরওয়ার আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে আবার গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পেয়ে বের হওয়ার সময় খুলনার কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গতকাল এক বিবৃতিতে মিয়া পরওয়ারকে জেলগেট থেকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁর মুক্তির দাবি জানান।এদিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিদেশ যেতে চাইলে সোমবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফেরত দেওয়া হয়েছে।আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব যেতে চেয়েছিলেন। বিমানবন্দর থেকে তাঁকে ফেরত দেওয়া হয়েছে।