মিয়াতার লাশের ময়নাতদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানি নারী হিরোয়ি মিয়াতার লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, আজ শুক্রবার বেলা একটার দিকে এই ময়নাতদন্ত শেষ হয়।

এর আগে আজ সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরের সিটি করপোরেশন কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়।

সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ জানান, ময়নাতদন্তে মিয়াতার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডিএনএ ও ভিসেরার নমুনা সংগ্রহ করে মহাখালীর হিস্টোপ্যাথলজি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। সেখান থেকে প্রতিবেদন পেতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের উপস্থিতিতে লাশের সুরতহাল তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

গতকাল বৃহস্পতিবার আদালত ময়নাতদন্তের জন্য মিয়াতার লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন।

আরও  পড়ুন..