মিয়ানমার অভিমুখে ইসলামী আন্দোলনের লংমার্চ আজ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা মুসলমানদের ‘গণহত্যা’ বন্ধে মিয়ানমার অভিমুখে আজ রোববার লংমার্চ করবে ইসলামী আন্দোলন। সকাল সাড়ে ১০টায় যাত্রাবাড়ীর কাজলা ফ্লাইওভারের প্রান্ত থেকে লংমার্চ কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।
গতকাল শনিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ নেতা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ লংমার্চের পথ ও বিভিন্ন স্থানে পথসভার কর্মসূচি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসে লংমার্চ যাত্রা শুরু হবে।