মিয়ানমার ও বাংলাদেশ সেনাবাহিনীর বৈঠক
বাংলাদেশ সেনাবাহিনী ও মিয়ানমার সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি দ্বিপক্ষীয় ও অন্যান্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে প্রতিনিধিত্ব করেন লেফটেন্যান্ট জেনারেল অং ক্যায় জ্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ছিলেন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) মেজর জেনারেল নাজিম উদ্দীন।
এদিকে বৈঠকের পর মিয়ানমার ও দক্ষিণ সুদানের সেনা প্রতিনিধিদল সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সাক্ষাৎ করে। সেনা সদর দপ্তরে এই সাক্ষাৎ হয়।
মিয়ানমারের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল অং ক্যায় জ্য মিয়ানমার এবং সুদানের পক্ষে চিফ অব ডিফেন্স ফোর্স অফিসের ডাইরেক্টর ফর ট্রান্সফরমেশন মেজর জেনারেল রবি মুজুং ইমানুই লাইলা নেতৃত্ব দেন। আইএসপিআর