মিয়ানমার দূতাবাস ঘেরাও ৫ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা মুসলমানদের ‘গণহত্যা’ বন্ধে ৫ ডিসেম্বর ঢাকায় মিয়ানমারের দূতাবাস ঘেরাও এবং ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চের কর্মসূচি দিয়েছে ইসলামী আন্দোলন। কর্মসূচি সফল করতে সর্বস্তরের মুসলমান এবং মানবতাবাদীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে দলটি। গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী কমিটির সভায় এ আহ্বান জানানো হয়। সভায় লংমার্চ কর্মসূচি বাস্তবায়নে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহকে আহ্বায়ক ও মহাসচিব ইউনুছ আহমাদকে সদস্যসচিব করা হয়।