প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় মিয়ানমারের দূতাবাস ঘেরাও কর্মসূচি করতে পারেনি ইসলামী আন্দোলন। পরে গুলশানে দেশটির দূতাবাসে গিয়ে স্মারকলিপি দিয়েছে দলটি। মিয়ানমার দূতাবাস ঘেরাও করতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর দিকের সড়ক দিয়ে মিছিল নিয়ে গুলশানের দিকে রওনা হন তাঁরা। পুলিশ বিজয়নগর মোড়ে ব্যারিকেড নিয়ে তাঁদের থামিয়ে দেয়। পরে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুছ আহমাদের নেতৃত্বে সাতজন নেতা মিয়ানমার দূতাবাসে যান। বেলা ১টায় দূতাবাসের একজন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেন। বিজয়নগর মোড়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ১৮ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক