মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র থেকে উদ্ধার হওয়া ২০৮ ব্যক্তির নাগরিকত্ব যাচাই করতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল মিয়ানমার যাচ্ছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে প্রতিনিধি দলটি মিয়ানমার যাবে।

৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী গতকাল শনিবার রাত সাড়ে দশটার দিকে প্রথম আলোকে বলেন, ২১ মে বঙ্গোপসাগরের মিয়ানমার জলসীমানায় ২০৮ ব্যক্তিকে উদ্ধার করে মিয়ানমারের নৌবাহিনী। মিয়ানমার কর্তৃপক্ষ উদ্ধার হওয়া ওই ব্যক্তিরা বাংলাদেশি বলে দাবি করে। তারা বর্তমানে মিয়ানমার নৌবাহিনীর হেফাজতে আছে। মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) একটি চিঠি দিয়ে বিষয়টি বিজিবিকে অবহিত করেছিল। এর পরিপ্রেক্ষিতে আজ বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল মিয়ানমার যাচ্ছে। প্রতিনিধি দলে বিজিবি ছাড়াও জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধি থাকার কথা রয়েছে।