মিয়ানমার সীমান্তের ৩৭ ইয়াবা কারখানা উচ্ছেদের দািব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সীমান্তে স্থাপিত ৩৭টি ইয়াবা কারখানা উচ্ছেদের দািব জানিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ এ ছাড়া মিয়ানমার সীমান্তরক্ষী (বিজিপি) কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যা, জেলে অহপরণ, সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে গুলিবর্ষণ করে আতঙ্ক ছড়ানোর ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি৷
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার সৈকতে হোটেল ‘ওশান প্যারাডাইস’ সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষীদের উচ্চপর্যায়ের (সেক্টর কমান্ডার) এক পতাকা বৈঠকে বিজিবি এ দািব উত্থাপন করে৷
অন্যদিকে মিয়ানমারের বিজিপি নাফ নদীর বাংলাদেশ প্রান্তে কংক্রিটের বাঁধ নির্মাণ বন্ধ এবং দুই দেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকল্পে টেকনাফ ঘাট স্থানান্তরে বিজিবির কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছে৷
মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের মংডু ১ নম্বর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ব্যাটালিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থিন কো কো৷ আর ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খন্দকার ফরিদ হাসান৷
বৈঠক শেষে কর্নেল খন্দকার ফরিদ হাসান বলেন, ‘মিয়ানমার সীমান্তে স্থাপিত ইয়াবা কারখানাগুলো উচ্ছেদ এবং ইয়াবা উৎপাদন ও বিপণনে জড়িত ব্যক্তিদের ধরতে বাংলাদেশ সরকারের পক্ষে আমরা জোর দািব জানিয়েছি৷ কিন্তু তারা (বিজিপি) মিয়ানমারে ইয়াবা কারখানা আছে, এ কথা স্বীকার করছে না৷ তবে মাদক চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে মিয়ানমার ঐকমত্য পোষণ করেছে৷