মিয়ানমারে আটকেপড়া ৩৯ বাংলাদেশি ফিরেছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে গোলযোগপূর্ণ রাখাইন রাজ্য থেকে আটকেপড়া ৫৫ জন বাংলাদেশি ব্যবসায়ীর ৩৯ জন গতকাল রোববার দেশে ফিরেছেন। ওই রাজ্যে কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় এসব বাংলাদেশি দেশে ফিরে আসেন। কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, গত শুক্রবার রাখাইন রাজ্যে ওই দাঙ্গা শুরুর পরে নাসাকা বাহিনী নাফ নদীতে বাংলাদেশ-মিয়ানমারের নৌপথ বন্ধ করে দেয়। এতে মিয়ানমারের ২৭১ জন ব্যবসায়ীও বাংলাদেশে আটকা পড়েন। টেকনাফ স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ট্রানজিট ক্যাম্পের মাধ্যমে ৩৯ বাংলাদেশি ফিরে এসেছেন।