মিয়ানমারে নাসাকার সঙ্গে বৈঠকে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে ব্যবস্থা নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকার কাছে দাবি জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশটির মংডু শহরে গতকাল বুধবার এই দুই বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের এক বৈঠকে এই দাবি জানানো হয়। তিন ঘণ্টার ওই বৈঠকে মিয়ানমারের দাঙ্গা পরিস্থিতি, সীমান্ত চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত-বাণিজ্য গতিশীল করা এবং ইয়াবা কারখানা উচ্ছেদসহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন বিজিবি চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মোহামঞ্চদ জিল্লুল হক। নাসাকার নেতৃত্বে ছিলেন এর পরিচালক উই থাই অং। ওই পতাকা বৈঠক গতকাল বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে তা আড়াইটা পর্যন্ত চলে। কমান্ডার মোহামঞ্চদ জিল্লুল হক বলেন, ‘গত ৮ জুন মিয়ানমারে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলে রোহিঙ্গা মুসলমানেরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। এ পর্যন্ত তিন হাজারের মতো রোহিঙ্গাকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়েছে। আমরা এ ধরনের অনুপ্রবেশ বন্ধের দাবি জানিয়েছি। জবাবে নাসাকা বলেছে, তাঁদের অগোচরে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।’ ইতিপূর্বে অনুপ্রবেশ নিয়ে আলোচনার জন্য বিজিবি নাসাকার কাছে চিঠি পাঠিয়েছিল। নাসাকার সমঞ্চতি পাওয়ার পর গতকাল ওই বৈঠক হলো। গত ৩১ মার্চ কক্সবাজারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক হয়।