মিয়ানমারে পাচারকালে ওষুধ, মরিচ ও পানির ফিল্টার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে পাচারকালে একটি কাঠের নৌকাসহ বিপুল পরিমাণ ওষুধ, মরিচ ও পানির ফিল্টার জব্দ করেছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার ভোরে ৪২ বিজিবি টেকনাফ সদর বিওপির (চৌকির) সুবেদার মোহামঞ্চদ শফিকুলের নেতৃত্বে বিজিবির জওয়ানরা সদর ইউনিয়নের নাজিরপাড়ার নাফ নদী বেড়িবাঁধের আড়াই নং স্লুইসগেট এলাকায় অভিযান চালান। এ সময় তাঁরা বিভিন্ন ধরনের ওষুধ, ২০টি পানির ফিল্টার ও ৫০ কেজি শুকনা মরিচসহ একটি কাঠের নৌকা জব্দ করেন। অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। এসব মালামাল টেকনাফ শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।