মিয়ানমারে পাচারকালে চাল ও ট্রাকসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে বিজিবির জওয়ানেরা অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে ১০ বস্তা চাল, একটি ট্রাকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেলে লেদা বিওপির বিজিবির জওয়ানেরা হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা ১০ বস্তা চাল, একটি টাটা পিকআপসহ টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার নবী হোছেনের ছেলে মো. জিয়াউর রহমানকে (২৫) আটক করা হয়।৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমারে জাতিগত দাঙ্গার পর থেকে টেকনাফে বিভিন্ন সীমান্ত পয়েন্টে চাল পাচার করা হচ্ছে। এ পর্যন্ত বিজিবি ৮০ মেট্রিকটন চালসহ নয়জন পাচারকারীকে আটক করেছে।