মিয়ানমারে পাচারকালে তেল, নৌকাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের সদর বিওপির (চৌকির) জওয়ানেরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভোজ্যতেল, কাঠের নৌকা, লম্বা কিরিচসহ মিয়ানমারের এক পাচারকারীকে আটক করেছেন।বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান মিয়ানমারে তেল পাচারের কথা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে বিজিবির টহল জোরদার করা হয়েছে। টেকনাফ শুল্ক বিভাগের গুদাম কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা তেল ও নৌকা শুল্ক বিভাগে জমা দেওয়া হয়েছে।