মিয়ানমারে পাচারকালে ৮১ হাজার পাতা সুখী বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গত শুক্রবার দিবাগত রাত নয়টায় মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ সুখী বড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ সূত্রে জানায়, ওই দিন রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে একটি চোরাকারবারি চক্রের সদস্যরা নাফ নদীসংলগ্ন কেশ্যা চিংড়িঘেরের বাঁধের ওপর জন্মনিয়ন্ত্রণ সুখী বড়ি মজুত করে। এ রকম খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক দীপক চন্দ্র ধরের নেতৃত্বে ওই এলাকায় অভিযানে যান। এ সময় কয়েকজন ব্যক্তি সহেন্দজনকভাবে ঘোরাফেরা করলে তাদের দাঁড়ানোর সংকেত দিলে তারা চার কার্টনভর্তি ওষুধ ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ কার্টনগুলো থেকে ৮০ হাজার ৮৪০ পাতা সুখী বড়ি পাওয়া যায়। এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মিয়ানমারে পাচারের জন্য জন্মনিয়ন্ত্রণ সুখী বড়িগুলো মজুত করা হয়েছিল।এ ঘটনায় রমজান আলী, ধইল্লা, মো. ইলিয়াস ও আবদুর রহিমকে পলাতক আসামি করে একটি মামলা করা হয়।