মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরাকান রাজ্যে গণভোটের সম্ভাব্যতা নিয়ে বাংলাদেশের একটি দৈনিকে প্রকাশিত উপসম্পাদকীয়র জের ধরে মিয়ানমারে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল অনুপ কুমার চাকমাকে তলব করা হয়েছে। গত সোমবার তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর ওই উপসম্পাদকীয় নিয়ে প্রতিবাদ-সংবলিত চিঠি দেওয়া হয়। মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে সে দেশের ইরাবতী পত্রিকা গতকাল মঙ্গলবার এ খবর জানায়।
২০ মার্চ ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন-এর এক উপসম্পাদকীয়তে বলা হয়, আরাকান রাজ্য মিয়ানমার থেকে আলাদা হতে চায় কি না, তা নিয়ে গণভোট হতে পারে।