মিয়ানমারে বিজিবি নাসাকা বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের নাসাকা বাহিনীর সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সেক্টর পর্যায়ে গত রোববার পতাকা বৈঠক হয়েছে। রোববার সকালে টেকনাফ স্থলবন্দরের জেটি দিয়ে মিয়ানমারে যায় বিজিবির প্রতিনিধিদল। পরে মিয়ানমারের মংডু টাউনশিপের নাসাকা বাহিনীর দপ্তরে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ বৈঠক হয়।বৈঠক শেষে ওই দিন বিকেল পাঁচটার দিকে তারা শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে টেকনাফে ফিরে আসে। বৈঠকে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির চট্টগ্রাম সেক্টরের কমান্ডার কর্নেল মো. বশিরুল ইসলাম (পিএসসিজি)। নাসাকা বাহিনীর ১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ৬ নম্বর সেক্টরের পরিচালক ইউ অং জুয়ে। তাঁর সঙ্গে ছিলেন উপপরিচালক ইউ ক্যা অং, উপপরিচালক ইউ অং হেন ক্য, উপপরিচালক ইউ উইং লেইন প্রমুখ।