মিয়ানমারে সহিংসতা চলছে, বাংলাদেশের সহযোগিতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ব্যুরোর প্রধান মারিয়া ওটেরো বলেছেন, ৫০ বছর পর মিয়ানমারে গণতন্ত্র আসছে। মিয়ানমারে সহিংসতা চলছে, তা থামানোর চেষ্টাও চলছে। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগিতা দরকার।গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মারিয়া ওটেরো এ কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কেলি ক্লেম্যান, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা পিটার প্রিক্যাট প্রমুখ।গতকাল সকালে মার্কিন প্রতিনিধিদলটি ঢাকা থেকে বিমানে কক্সবাজার এসে সড়কপথে প্রায় ৪৫ কিলোমিটার দূরে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। দুপুর দুইটার দিকে সেখান থেকে পুনরায় কক্সবাজার শহরে ফিরে আসেন। বিকেল পৌনে চারটায় তাঁরা ঢাকায় রওনা হন।মারিয়া ওটেরো বলেন, ‘এই সফরের মাধ্যমে রোহিঙ্গাদের ক্যাম্পে যাওয়ার সুযোগ পেয়েছি। সরেজমিনে দেখেছি, সেখানে কী অবস্থা চলছে। ক্যাম্পের অবস্থা কী তা দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশ সরকারের এই লোকগুলোর (রোহিঙ্গা) মৌলিক চাহিদা পূরণে সুযোগ দেওয়া উচিত। তারা যাতে স্বাস্থ্য, খাদ্য, পানি ও পরিচ্ছন্ন পরিবেশে থাকার সুযোগ পায়।’