মিয়ানমারে সাজা খাটা ১৬ বাংলাদেশিকে ফেরত আনা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা খাটা ১৬ বাংলাদেশিকে ফেরত আনতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সকালে সে দেশে যাচ্ছে।
টেকনাফের ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান গতকাল বুধবার রাত আটটায় প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সকালে ৪২ বিজিবির উপপরিচালক ক্যাপ্টেন মো. আজাহারুল আলমের নেতৃত্বে বাংলাদেশের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল মিয়ানমার যাবে। প্রতিনিধিদলে বিজিবি ছাড়াও জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতিনিধিরা থাকবেন। মিয়ানমারে বিভিন্ন অপরাধে সাজা খাটা ১৬ বাংলাদেশিকে ফেরত আনা হবে।