মিয়ানমারের আরও নয় নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ থেকে গতকাল শনিবার মিয়ানমারের আরও নয় রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি ও পুলিশ। পরে বিকেল পাঁচটায় আবার তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান জানান, ভোরে সাবরাং পয়েন্ট দিয়ে চারজন এবং শাহপরীর দ্বীপের ঘোলাপাড়া পয়েন্ট দিয়ে একজনসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করে বিজিবি। মডেল থানার পুলিশ বেলা ১১টার দিকে সদর ইউনিয়নের চকবাজার এলাকা থেকে আরও চার রোহিঙ্গাকে আটক করে।