মিয়ানমারের আরও ১৬ রোহিঙ্গা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী অতিক্রম করে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের অভিযোগে গতকাল মঙ্গলবার ভোরে মিয়ানমারের ১৬ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গতকাল ভোরে উপজেলার শাহপরীর দ্বীপ জেটিঘাট-সংলগ্ন বরফকল এলাকা থেকে একটি নৌকায় অনুপ্রবেশের সময় ১৪ জনকে এবং টেকনাফ সদরের জালিয়াপাড়া এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে নারী নয়জন, পুরুষ চারজন ও তিনজন শিশু রয়েছে। তাঁরা মিয়ানমারের মংডু শহরের উকিলপাড়া, মংনিপাড়া ও ফাতংজার বাসিন্দা।