মিয়ানমারের চার নাগরিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের তেলিয়াকাটা এলাকা থেকে গত বুধবার রাত ১২টায় চারজন মিয়ানমার নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা মিয়ানমারের আকিয়াব জেলার বুচিড়ং এলাকার বাসিন্দা। তাঁরা হলেন মঞ্জুর আলম (২৬), নুরুল ইসলাম (৫৫), মো. ইউছুফ (৩৫) ও রশিদা খাতুন (২০)। চকরিয়া থানার অফিসার ইনচার্জ রণজিৎ কুমার বড়ুয়া বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।