মিয়ানমারের জঙ্গিনেতাকে ১০ দিনের রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের জঙ্গিসংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) নেতা হাফেজ ছলাউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গতকাল শনিবার কক্সবাজার বিচারিক হাকিম আদালতে এ আবেদন করা হয়। আজ রোববার আবেদনের শুনানি হবে।পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে টেকনাফ উপজেলার নীলা দারুস সুন্নাহ মাদ্রাসায় হেফাজতে ইসলামের এক গোপন বৈঠক থেকে পুলিশ ছলাউলকে গ্রেপ্তার করে। তিনি মিয়ানমারের মংডু শহরের নাকপুরা গ্রামের কুয়ারবিল এলাকার মৃত নেজাম উদ্দিনের ছেলে। ১৯৭৮ সালে রোহিঙ্গা হিসেবে তিনি বাংলাদেশে অনুপ্রবেশ করে বসতি শুরু করেন।